28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

জয়পুরহাটে জেলা বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট কালেক্টরেট মাঠে জেলা আইনজীবী সমিতির আয়োজনে খেলায় বিচার বিভাগ ৪-০ গোলে জেলা আইনজীবী সমিতিকে হারায়। বিচার বিভাগের খেলোয়ারদের মধ্যে গোল করেছেন হাসিবুল হক, রাকিব ও মাহতাব হোসেন।

বিজ্ঞাপন

সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বিচার বিভাগ একাদশের খেলোয়ার অতিরিক্ত জেলা জজ-৩ এর বিচারক হাসিবুল হক।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার। এসময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়, জেলা বারের পিপি এড শাহিনুর আলম শাহীন, জেলা বারের সভাপতি এড রফিকুল ইসলাম তরুন, সাধারন সম্পাদক এড তাহের উদ্দিন সরদার, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব প্রীতি ম্যাচের সার্বিক তত্ত্বাবধায়ক এড নাজমুল হক জনিসহ বিচার বিভাগের অন্যান্য বিচারক ও আইনজীবীররা।

পড়ুন: জবি সাংবাদিকতা বিভাগের বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন