খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার আদা বলা সড়ক অবরোধ দিয়েছে জুম্ম ছাত্রজনতা।
সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে মামলা করেছে। এ ঘটনায় একজন আটক করে জিজ্ঞাসা করা হচ্ছে।
গেল মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে বাড়ির পাশে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।
পড়ুন: খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত
এস/


