26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ বিএনপির

শারদীয় দুর্গাপূজা ১৪৩২ উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের রজব আলী মার্কেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো নগদ অর্থ ও উপহার মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন অতিথিরা।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সম্প্রীতি ও দেশপ্রেমের প্রতীক হিসেবে প্রতিটি মন্দির কমিটির প্রতিনিধিদের একটি করে বাংলাদেশের জাতীয় পতাকা উপহার। জেলা শহর ও সদর উপজেলার মোট ২১টি মন্দিরে এই উপহার পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য মন্দিরে এ উপহার পৌছে দেবে বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবকে ঘিরে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা সবাই বাংলাদেশি ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতপার্থক্য দিয়ে বিভক্ত হওয়া উচিত নয়। দেশ ও সমাজের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলা বিএনপি এ উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।”

জাতীয় পতাকা উপহার প্রসঙ্গে শরীফুজ্জামান শরীফ বলেন, “বাংলাদেশের পতাকা আজকে আমি আপনাদের উপহার দিয়েছি। এটার কারণ আমাদের ভেতর দেশাত্মবোধ আনার জন্য- আমরা সবাই বাংলাদেশি, ধর্ম যেটাই হোক না কেন, বাংলাদেশি হিসেবে আমাদের ভেতর কোনো বিভেদ নেই। আমরা একসাথে সামাজিকভাবে এই রাষ্ট্রে বসবাস করছি। তাই আমাদের সম্প্রীতি আরও দৃঢ় হোক, যাতে সামনের দিনে আমরা আরও সুন্দরভাবে একসাথে বসবাস করতে পারি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, হেমন্ত কুমার সিংহ দায়, পলাশ কুমার সাহা প্রমুখ। এছাড়া স্থানীয় পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে সার্ভার বিপর্যয়, কার্যক্রমে স্থবিরতা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন