১৩/০২/২০২৬, ২১:০০ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ২১:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু সেবা কর্মসূচী

কিশোরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু সেবা কর্মসূচীর আয়োজন করেছে রক্তবন্ধু কল্যান সংস্থা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রশিদাবাদ স্বাধীনবাজার এলাকায় এ কর্মসূচী আয়োজিত হয়।

সকাল ৯ টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মসূচিতে বিনামূল্যে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু সেবা প্রদান করা হয়।

এর আগে রক্তবন্ধু কল্যান সংস্থার সভাপতি শরিফুল আলম আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌধুরী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মানিক রায় চৌধুরী, বিশিষ্ট নাট্যজন ও অভিনেতা আতাউর রহমান খান, প্রাক্তন সেনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান, শোলাকিয়া চৌরাস্তা জামে মসজিদের খতিব মুফতি ইলিয়াস কাসেমী, বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান বাবুল, রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন সুমন প্রমুখ।

এ সময় বক্তারা রক্তদানের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। সংগঠনটির সভাপতি শরিফুল আলম আরেফীন জানান, প্রতি বছর এ সংগঠন থেকে কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা উপজেলায় রক্তদাতাদের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। এদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরে আলোচনা সভা শেষে রক্তদান কল্যান সংস্থার কার্যালয় উদ্বোধন ও স্বেচ্ছাসেবকদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: কিশোরগঞ্জ জেলা সাউন্ড ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন