বিজ্ঞাপন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব ১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব ১৭ দলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ ফুটবল দল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

নেপাল আর স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে পা রাখে লাল সবুজের কিশোররা। বিপরীতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় বাংলাদেশের কিশোররা।

বিজ্ঞাপন

তৃতীয় মিনিটে পাকিস্তান গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এর এক মিনিট পরেই দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। তবে এরপর আর কোনো গোল না হলেও ম্যাচে দাপট ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। অন্যদিকে ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় পাকিস্তান।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যকার লড়াই থেকে। আগামী শনিবার শিরোপার জন্য মাঠে নামবে লাল-সবুজের তরুণ যোদ্ধারা।

পড়ুন : ব্যালন ডি’অর জয়ের হ্যাটট্রিক করলেন বোনমাতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন