বিজ্ঞাপন

পুঁজিবাজারের জন্য আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ জরুরি’

পুঁজিবাজারের জন্য ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক প্রতিবেদনসমূহের ফরেনসিক বিশ্লেষণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রথম তথ্য সংগ্রহ করেন। তাই সঠিক সংবাদ বাজারে আস্থা বাড়ায়, স্থিতিশীলতা নিশ্চিত করে এবং মূলধন গঠনের পথ সুগম করে।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটিতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী।

অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনারস (এসিএফই) বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট ও চ্যাপ্টার ডিরেক্টর মোহাম্মদ সেলিম কবির এবং সিএফই আরিফ মাহমুদ কর্মশালাটি পরিচালনা করেন।

কর্মশালায় বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ শুধু সাংবাদিকদের জন্য নয়, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বা সম্ভাব্য অনিয়ম অনেক সময় খালি চোখে ধরা যায় না।’

তিনি আরও বলেন, ‘এই প্রশিক্ষণ সাংবাদিকদের গভীর বিশ্লেষণ করার দক্ষতা দেবে। ফলে সংবাদ হবে আরো প্রমাণনির্ভর, জনস্বার্থে সহায়ক এবং বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘নিরপেক্ষ সাংবাদিকতা কেবল তথ্য প্রকাশ নয়, এটি এক ধরনের সামাজিক দায়িত্ব। বাজারে অপ্রমাণিত তথ্য বা গুজব ছড়ালে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তাই প্রতিটি সংবাদ হতে হবে ভারসাম্যপূর্ণ ও গবেষণাধর্মী। যত বেশি নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করবেন, বিনিয়োগকারীদের আস্থা তত বাড়বে, বাজার তত শক্তিশালী হবে।’

সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে বিএসইসি সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে বলে জানান তিনি। বলেন, ‘শুধু সাংবাদিকতা পুরস্কার নয়, ফেলোশিপ কর্মসূচিতেও আমরা সিএমজেএফকে যুক্ত করেছি। এতে কেউ কেউ আপত্তি জানালেও আমাদের উদ্দেশ্য একটাই- সাংবাদিকদের সঙ্গে দীর্ঘমেয়াদে ঘনিষ্ঠভাবে কাজ করা, যাতে তারা উচ্চ মানে পৌঁছাতে পারেন। এতে বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।’

কর্মশালার প্রশংসা করে তিনি বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্যভিত্তিক বাজার ব্যবস্থা ছাড়া কোনো পুঁজিবাজার টেকসই হতে পারে না।’

পড়ুন: ধর্ম যার, উৎসব তার: মাওলানা ইউসুফী

দেখুন: পুঁজিবাজারে তালিকাচ্যুতির ইস্যু দেখিয়ে ফায়দা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন