বিজ্ঞাপন

পাঁচ দফা দাবিতে আক্কেলপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর হাসপাতাল গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে উপজেলা আমির মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ এবং পৌর আমির জাকারিয়া হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর সেক্রেটারি রিপন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা পাঁচ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

পড়ুন: গাজীপুরে কাপাসিয়াবাসীদের প্রীতি সম্মেলন ও উন্নয়ন ভাবনা শীর্ষক নির্বাচনী মতবিনিময়

দেখুন: পুঁজিবাজারে দরপতন: বিএসইসি’র চেয়ারম্যানের পদত্যাগ দাবি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন