বিজ্ঞাপন

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে চরফ্যাশনে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪(চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, অন্তর্বর্তী সরকারকে মনে রাখতে হবে তারা ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে, ওয়াদা দিয়েছে জুলাই গণহত্যার বিচার করার। কিন্তু তারা ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতাকে হতাশ করেছে, জুলাই গণহত্যার বিচার না করেই জাতীয় নির্বাচন করতে চাচ্ছে।
তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর চরফ্যাশন সদর রোডে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, দেশের মানুষ তাদের ভোটের নিরাপত্তার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়। তিনি বলেন, জাতীয় পার্টি সহ ১৪ দল আওয়ামী লীগের একতরফা নির্বাচনের অংশীদার ছিলো, তারা বিরোধী দল ছিলো, একই সাথে মন্ত্রীত্ব নিয়ে আওয়ামী লীগ সরকারের অংশীদার ছিলো। ফ্যাসিবাদের অংশীদার হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের শরীকদের নিষিদ্ধ করতে হবে। মোস্তফা কামাল বলেন, নির্বাচনী ফিল্ড এখনো সবদলের জন্য উপযোগী নয়। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সরকারকে নির্বাচন দিতে হবে।
মিছিল সমাবেশে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন