বিজ্ঞাপন

চেক প্রজাতন্ত্রকে ঠেকিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

শুরুতেই অবশ্য গোল খেয়ে বেস দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৬ মিনিটে গোলটি করেন মিখাল সাদিলেক। পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। লড়াই চালিয়ে যায় তারা। যার ফল দক্ষিণ আফ্রিকা পায় ম্যাচের ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা।

বিজ্ঞাপন

এই ম্যাচ ড্র হওয়ায় পরের ম্যাচে মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচে যদি কোনো দল জয় পায়, তাহলে সেই দলই হবে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ (নকআউট) পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করা প্রথম দল।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে চেক প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে ২-১ গোলে হারের পর দলটিতে পাঁচটি পরিবর্তন আনা হয়েছিল। মূল একাদশে সুযোগ পাওয়া সাদিলেক, হোলেশ, দারিদা, চের্ভ ও হ্লোজেক শুরু থেকেই ইতিবাচক ফুটবল উপহার দেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।

৬ মিনিটে গোল খাওয়া দক্ষিণ আফ্রিকা সমতা ফেরাল ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেছেন তেবোহো মোকোয়েনা। ম্যাচের ৬ মিনিটে মিখাল সাদিলেকের গোলে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র।

দুই দলই বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। তাই আজ হেরে গেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন প্রায় শেষই হয়ে যাবে।

দক্ষিণ কোরিয়ার কাছে আগের ম্যাচে ২-১ গোলে হারের পর নিজেদের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে চেক প্রজাতন্ত্র। মূল একাদশ থেকে বাদ পড়েছেন টমাস সুচেকসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড়। তাদের পরিবর্তে সুযোগ পাওয়া হোলেশ, সাদিলেক, দারিদা, চের্ভ ও হ্লোজেককে নিয়ে নতুনভাবে সাজানো দল শুরু থেকেই ইতিবাচক ফুটবল উপহার দিয়েছে।

অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে হারের পর দক্ষিণ আফ্রিকাও একাদশে তিনটি পরিবর্তন আনে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি স্ফেফেলো সিথোলে। এছাড়া থেম্বা জেওয়ানে দল থেকে বাদ পড়েছেন এবং ফস্টার ও সিবিসিকে রাখা হয়েছে বেঞ্চে। প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার ভালো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে বিরতিতে এক গোল পিছিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন