22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণ মামলার আবেদন

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে এবার অপহরণ করার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৪ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি হলেও, এখনো আদেশ হয়নি।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র‍্যাব ডিজি বেনজির আহমেদ এবং র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) শেখ হাসিনা এবং তার সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলার আবেদন নিয়ে আদেশ দিয়েছেন আদালত। আদেশে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন