খাগড়াছড়িতে পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় দুপুর ২ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জেলা প্রশাসক জানান, খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দর্শনের ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার আধাবেলা ও শনিবার সকাল-সন্ধা সড়ক অবরোধ ডাক দেয় জুম্ম ছাত্র জনাতার ব্যানারে। সকাল থেকে অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় শনিবার দুপুর ২ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ চলমান থাকবে।
বিজ্ঞাপন
পড়ুন: খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ
এস/


