০১/০৩/২০২৬, ৬:২১ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালির রাজধানী রোমে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ সভা

প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের তরুণদের উদ্যোগে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার  বাদ জুম্মা রোমের ভিক্টোরিয়া পার্কের পাশে আয়োজিত এ প্রতিবাদ সভায় অংশ নেন ইতালিতে বেড়ে ওঠা বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ-তরুণীসহ বিভিন্ন প্রজন্মের মানুষ। তারা ফিলিস্তিনি জনগণের পক্ষে সংহতি জানিয়ে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করেন।

সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর যে বর্বর হামলা চলছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধাপরাধ। বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘের উচিত অবিলম্বে এ গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখা।

নতুন প্রজন্মের পক্ষ থেকে আয়োজকরা জানান, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এই প্রতিবাদের মাধ্যমে তারা বিশ্বকে জানিয়ে দিতে চায়—মানবতা আজ কোথাও নিরাপদ নয়, যদি ফিলিস্তিনের রক্তপাত চলতেই থাকে।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশ্ব এখন নীরব নয়—সচেতন প্রবাসীরাও জেগে উঠছে।

শেষে এক মিনিট নীরবতা পালন করে শহীদ ফিলিস্তিনিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পড়ুন: বিএনপি থেকে কাউকে কোনো মনোনয়ন সংকেত দেওয়া হয়নি: নিতাই রায়

দেখুন: বিএনপি থেকে কাউকে কোনো মনোনয়ন সংকেত দেওয়া হয়নি: নিতাই রায়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন