জয়পুরহাটে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি ফরহাদ হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও র্যাব-৭ এর সদস্যরা। রোববার দুপুর ১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার দুপুর ১টার পর চট্টগ্রামের মিরসরাই বেপজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী ফরহাদ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহ্ব্বতফুর গ্রামের ভুট্রু মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আসামি ফরহাদ হোসেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। চলতি বছরের ২৭ জুলাই জেলার ক্ষেতলালের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারকে জানায় ছাত্রী। এরপর আসামি ফরহাদকে বিয়ের জন্য চাপ দিলে নানা রকম টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে আসামির প্রতারণা বুঝতে পেরে তার বাড়ীতে ওই ছাত্রী বিয়ের দাবিতে অনশন করেন। এসময় আসামিরা তাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল থেক ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ছাত্রীর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামি ফরহাদকে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
পড়ুন: মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয়কমিটি গঠন সভাপতি মিনহাজ, সম্পাদক হাকিম
দেখুন: গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ
ইম/


