যশোরে মোবাইল ফোন ব্যবহারে বাবা-মায়ের নিষেধাজ্ঞা জারীতে অভিমানে উম্মে হাফসা (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।
আজ রবিবার বিকাল ৫টার দিকে যশোর সদর উপজেলার বিরামপুর ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত উম্মে হাফসা ওই এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।
পারিবারিক সুত্র জানায় রবিবার বিকালে উম্মে হাফসা নিজ ঘরে বসে মোবাইল ফোনে ভিডিও দেখছিল। এ সময় তার বাবা-মা তাকে মোবাইল ফোন দেখতে নিষেধ করেন এবং বকাঝকা করে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেন। বাবা-মায়ের এমন আচরণে অভিমান করে হাফসা নিজ ঘরে দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা এঘটনা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার স্কুল ছাত্রী উম্মে হাফসা কে মৃত ঘোষণা করেন। এদিকে ১০ শ্রেণীর ছাত্রী উম্মে হাফসার এমন করুন মৃত্যুতে এলাকায় ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন: মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয়কমিটি গঠন সভাপতি মিনহাজ, সম্পাদক হাকিম
দেখুন: গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ
ইম/


