32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ৩৫৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণবার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলার কামারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কামারপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৮০/১০-আর হতে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে কামারপাড়া পাকা সড়ক থেকে মোছা. আসমা (২৫) নামে এক নারীকে আটক করে। তিনি ওই গ্রামের ওয়াসিমের স্ত্রী। এ সময় তার কাছ থেকে তিনটি স্বর্ণবার, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৮০ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণবারগুলোর মোট ওজন ৩৫৪ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা।

বিজিবি জানায়, এ ঘটনায় নায়েব সুবেদার মো. এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত নারীকে থানায় হস্তান্তর এবং জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন