হাউজ অফ হোপ এর দীপ্তি ফাউন্ডেশন প্রকল্পের আয়োজনে ৩০ সেপ্টেম্বর ২০২৫ জাতীয় শিশু কন্যা দিবস ও এস.এস.সি-২০২৫ কৃতি শির্ক্ষাথী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।হাউজ অফ হোপ এর দীপ্তি ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হান্না রায়-এর সভাপতিত্বে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মোঃ মোর্শেদ আলী খান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাঈনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম, এম এন ডি এফ’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হামিদ, পল্লী শ্রী’র এইচ আর প্রধান শামিমা পপি, ল্যাম্ব হাসপাতালের এস্যাইমেন্ট অফিসার এনোস সরেন,
ওয়ান ষ্টোপ ক্রাইসিস -এর সহকারী রাইয়ান কবির প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে হাউজ অফ হোপ প্রকল্পের মিশন ভিশন যৌন নির্যাতন, পাচারকৃত শিশুও কিশোরী, ঝুঁকিপূর্ণ, অসহায় শিশু কিশোরীদের ঊদ্ধার করে নিরাপদ আশ্রয় প্রদান এবং স্ব-নির্ভরশীল হয়ে পুনরায়, পরিবার ও সমাজে পূনঃ প্রতিষ্ঠিত করার অঙ্গীকার শুনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই মহতী কাজের জন্য অভিনন্দন জানান। সেই সাথে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের কন্যা শিশু দিবসে, অংশগ্রহণ কারী কন্যাদের সামনে দেখতে পেয়ে আজকের দিনের কন্যা দিবস স্বার্থক। আজকের দিনের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন। তিনি আরও পরামর্শ দেন যে, এই কার্যক্রমের প্রচারনা আরও বৃদ্ধি এবং প্রসারিত করতে আহ্ববান জানান এবং এই মহতী কাজের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
পরিশেষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এস.এস.সি কৃতি শির্ক্ষাথীদের ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের শিশু কন্যারা তাদের দলীয় গান এবং একক নৃত্য পরিবেশন করেন।
পড়ুন : দিনাজপুরে বিরলে পূজা উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী


