22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে পালানোর পথে আওয়ামী লীগ নেতা আটক

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির (৫০) ভারতে পালানোর সময় আটক হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, গোপালগঞ্জ সদর উপজেলার জহিরুল হকের ছেলে এস এম মুনির দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন। অবশেষে ভারতে পালানোর চেষ্টা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েন তিনি।

গোপালগঞ্জ সদর থানায় তার নামে একটি নাশকতা মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা এসআই তারিক জানান, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মুনিরকে আটক করা হয়। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গার সাবেক এমপি ও আওয়ামী লীগ সভাপতি ছেলুন জোয়ার্দ্দারের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন