১৩/০২/২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর সিরাজুস সালেহীন -এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর এবং জামায়াত মনোনীত দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস নামুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, একমাত্র আল্লাহ প্রদত্ত আল কুরআনের বিধানই এই সমাজকে পরিবর্তন করতে সক্ষম। এমন একটি সরকার দরকার, যে দলের উপর থেকে নিচ পর্যন্ত সবাই সৎ হবে।

আর এমন সরকারের পক্ষেই সমাজের কুরআনের কায়েম করা সম্ভব। সুতারাং একটি শোষনমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ হাবিপ্রবির কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. তোজাম্মেল হক বকুল, মোঃ সোহেল রানা প্রমূখ।

পড়ুন :দিনাজপুরে দীপ্তি ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসির কৃতি শির্ক্ষাথীদের সংবর্ধনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন