১০/০২/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে।বরগুনার সকল ইউনিয়নের উদ্যোগে (৩০ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার ঐতিহ্যবাহী বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা ইউনিয়ন পরিষদ থেকে র‍্যালি শুরু হয়ে হাজারবিঘা বাজার এলাকা প্রদক্ষিণ করে র‍্যালি সমাপ্তি হয়।

জাকের পার্টির বুড়িরচর ইউনিয়ন সভাপতি মোঃ আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোঃ জাহাঙ্গীর কবির, সভাপতি, জাকের পার্টি বরগুনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম মাহমুদ সেলিম,সহ-সভাপতি, জাকের পার্টি বরগুনা জেলা। বিশেষ অতিথিঃ জনাব মোঃ আতিকুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক জাকের পার্টি বরিশাল।

এসভায় আরো উপস্থিত ছিলেন আল আমিন খোকন সভাপতি মৎসজীবী ফ্রন্ট বরগুনা জেলা শাখা। এডি আলামিন আকন,সাবেক সভাপতি সদর উপজেলা ছাত্র ফ্রন্ট সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় তারা আরো বলেন, জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ দলটিকে সমর্থন দিবে।

বিজ্ঞাপন

পড়ুন :বরগুনায় পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন