০২/০৩/২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মামলা প্রত্যাহারের চাপ, হত্যার হুমকি ও অবরুদ্ধ পরিবার: চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ সুমাইয়া আক্তার অভিযোগ করেছেন, তার পরিবারকে হত্যার হুমকি, হামলার চেষ্টা ও নানাভাবে হয়রানি করা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাতেন খাঁ মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরে পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার জানান, তিনি দীর্ঘদিন ধরে চরঅনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। একই কর্মস্থলে তার স্বামী আশিকুল হাবীব পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে এবং ননদ হিরা খাতুন পরিবার কল্যাণ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি অভিযোগ করেন, গত ১৩ জুন স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের বাড়ির মূল গেট বেআইনিভাবে তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে আসামিপক্ষ মামলা প্রত্যাহারের জন্য নানা ধরনের হুমকি-ধমকি দিতে থাকে। মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশ, চাকরি থেকে বহিষ্কার এবং জোরপূর্বক বদলির ভয় দেখানো হয় বলেও দাবি করেন তিনি।

সুমাইয়া আক্তার আরও জানান, গত ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে ওই প্রভাবশালী মহল তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়। এরপর গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম, ওবাইদুল হক, শফিকুল ইসলাম ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক চরঅনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে তাদের বাড়ির মূল গেট এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছে, ফলে পরিবারটি প্রতিনিয়ত চলাফেরায় বাধার সম্মুখীন হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সুমাইয়া আক্তার বলেন, “একদিকে মামলা প্রত্যাহারের চাপ, অন্যদিকে প্রাণনাশের হুমকি—এ অবস্থায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রতিদিন ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছি।” তিনি প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট দফতর ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

তবে এবিষয়ে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “মসজিদের জমি বেড়া দিতে গেলে আশিকুল হাবীব স্থানীয়দের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

পড়ুন: যুক্তরাজ্যে লেবার সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে ভোট

দেখুন: বিয়েতে কনের হাতে মাংসের চেয়েও দামি পেঁয়াজের তোড়া

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন