ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই হাজার দুইশত পিস ইয়াবাসহ আপন ভাই বোনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন, জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর পশ্চিমপাড়ার আবু তাহেরের ছেলে মিন্টু মিয়া (৪৭) ও মেয়ে সেলিনা আক্তার (৪৩)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড়স্থ সৈয়দাবাদ এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজি থাকা এক নারী ও পুরুষ থেকে দুই হাজার দুইশত পিস ইয়াবা পাওয়া যায়৷ এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
পড়ুন : ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ
সা/


