যশোরে বজ্রপাতে স্থানীয় বিএনপি নেতা সহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। এবং কেশবপুরের পাজিয়া এলাকার শামীম হোসেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, আজ ওয়ার্ড বিএনপি নেতা মাঠে মাছ ধরতে গেছিলো তখন হঠাৎ বজ্রপাত হলে বিএনপি নেতা হাকিমের মৃত্যু হয়।
অপর দিকে কেশবপুরে পাজিয়ার ওই ব্যক্তিও বৃষ্টির সময় বাহিরে ছিলেন। এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে যশোরের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় যশোরে ৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পড়ুন :যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি: আন্তঃজেলা চক্রের আরও ৪ সদস্য সাতক্ষীরা থেকে গ্রেপ্তার


