বিজ্ঞাপন

ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ জন গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (০১ অক্টোবর) সারাদিন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট ও ভাংগামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম ফুলমতি গ্রামের মৃত ছামশুল হকের ছেলে মো. হাছেন আলী (৬৭) ভাংগামোড় ইউনিয়নের বোয়ালভীড় গ্রামের আফতার আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী মো.মকবুল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আওয়ামী লীগ কর্মী আবু বক্কর সিদ্দিক (৩৫)।

জানা গেছে, আওয়ামী লীগ আমলে বিএনপি কর্মী হজরত আলীকে হত্যাচেষ্টা করে টাকা ছিনতায়ের ঘটনায় ফুলবাড়ী থানায় গত ২০.০১.২৫ তারিখে দায়েরকৃত ১৯ নম্বর মামলার তদন্তে আসামীদের সংশ্লিষ্টতা পায় পুলিশ। কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের পর আসামীরা সংগোপনে চলাফেরা করার কারনে এতদিন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার দুপুরে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধায় আসামীদেরকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন :কুড়িগ্রামে গৃহবধূ ফাতেমাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে পরিবারের সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন