ফেনীর দাগনভূঞা পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচলন ও অবকাঠামা উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) ১৫ পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার কার্যালয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহীদুল ইসলাম।
পরামর্শ সভায় মুল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি এর প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন। নগর পরিচলন বিষয়ে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মাহবুব, সিনিয়র কনসালটেন্ট আই ইউ জি আই পির মিসেস আফসানা কামাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৯ ওয়ার্ডের প্রায় ১০০ শত প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মধ্যে থেকে অনেকেই মতামত প্রকাশ করেন। আগামি কাল বৃহস্পতিবার এই বিষয়ের উপর আবার পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।
পৌরবাসীর অংশীজন হিসেবে আরো বক্তব্য রাখেন,সাংবাদিক শওকত মাহমুদ, পিডিবির চেয়ারম্যান নজির আহমেদ, এফটিসি মার্কেট সভাপতি নিজাম উদ্দিন হায়দার, সাবেক কমিশনার গিয়াস উদ্দিন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মালদার প্রমূখ।
সভাপতির বক্তব্য পৌর প্রশাসক মো. শাহীদুল ইসলাম বলেন, এখানে হাজারো সমস্যা রয়েছে, যা সমাধানের জন্য পৌরসভার নাগরিকদের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাকে সহযোগিতা করেন আমি সমস্যা সমাধানে কাজ করবো। নগর পরিচালন ও অবকাঠামোগত উন্নয়ন সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত জরুরি সে লক্ষে আমরা সবাই কাজ করছি।
পড়ুন : জবরদখল লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন


