বিজ্ঞাপন

যশোরের নওয়াপাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

যশোরের অভয়নগর উপজেলার শিল্প নগরী নওয়াপাড়ায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও তরফদার ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ওই প্রতিষ্ঠানের তিন কর্মচারী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে ২টি ককটেল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। একটি বোমা প্রতিষ্ঠানের ভিতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম (৩২), শাওন ( ৩০) ও জাহাঙ্গীর (২৮) নামে তিন কর্মচারী আহত হন। এর কিছুসময় পর পৌর সদরের ফেরিঘাট এলাকায় এল তরফদার টেড্রার্সের সামনে আরো একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন