২১/০২/২০২৬, ০:০৮ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২১/০২/২০২৬, ০:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ড নিয়ে কাজ করবে মন্ত্রণালয়: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আজ রবিবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন