১২/০২/২০২৬, ১৭:৫৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে দুর্গা পূজাকে কেন্দ্র করে সম্প্রীতি ভাঙার চেষ্টা করা হয়েছিলো

দুর্গা পুজাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা হয়েছে তা সবাই মিলে প্রতিহত করেছে বলে মন্তব্য করেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার(২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষ্যে মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন,খাগড়াছড়িতে স্থানীয় মানুষে বিজয় হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পুজাকে সামনে রেখে যে সামপ্রদায়িক সমস্যা হতে যাচ্ছিল সেটি সবাই মিলে যেভাবে প্রতিহত করেছে তা দেশের অন্যান্য অঞ্চলের জন্যও উদাহরণ হয়ে থাকবে। আগামী দিনগুলো জনজীবন একেবারে স্বাভাবিক থাকবে ,,খাগড়াছড়ি সামনের দিকে অগ্রসর হবে।

পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জুন কমান্ডার লে. কর্ণেল খাদেমুল ইসলাম, ২০৩ পদাতিক ব্রিগেডের জি টু মেজর কাজী মুস্তাফা আরফিন।

বিজ্ঞাপন

পড়ুন : খাগড়াছড়িতে অব্যাহত ১৪৪ ধারা : জনজীবনে স্থবিরতা, মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন