২৫/০২/২০২৬, ০:২৮ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরায় নাশকতার গোপন মিটিং থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্রদের সহায়তায় উত্তরা ৭ নং সেক্টর বিএনএস সেন্টার এলাকার রেড চিকেন নামক একটি ফাস্ট ফুডের দোকান থেকে জুলাই-২৪ আন্দোলনে একাধিক ছাত্র হত্যা মামলার আসামি শেখ মহিউদ্দিন (৪৫)কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা যায়, পুলিশের হাতে গ্রেফতার কৃত শেখ মহিউদ্দিন যাত্রাবাড়ি এলাকায় বসবাস করে। তার নামে যাত্রীবাড়ীসহ আরো কয়েকটি থানায় হত্যা মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে উত্তরার স্থানীয় প্রশাসনকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগের হয়ে নাশকতা ও জমি দখলের পরিকল্পনা করতে যাত্রীবাড়ী থেকে সে উত্তরা এসেছে।

গত মঙ্গলবার বিকালে শেখ মহিউদ্দিন তার আরো কয়েকজন সহযোগীকে নিয়ে রেড চিকেন ফাস্ট ফুডে বসে খুনি হাসিনার হয়ে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির গুলিবিদ্ধ যোদ্ধা আকাশ তাদেরকে দেখে স্থানীয় প্রশাসনকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আশার খবর টের পেয়ে আকাশকে দেখে শেখ মহিউদ্দিন ও তার সহযোগিরা পালিয়ে যেতে চায়। আকাশ তাদেরকে আটকাতে গেলে তারা সংঘবদ্ধভাবে আকাশের উপর হামলা করে। তাদের হামলায় আকাশ গুরুতর আহত হয়। খবর পেয়ে আকাশের সহপাঠীরা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালের নিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে হত্যা মামলার আসামিকে থানায় নিয়ে যায়। মামলা যাচাই করে তাকে আদালতে চালান করে দেয়। স্থানীয়রা বলছেন বৈষম্য বিরোধী ছাত্রদের একটা অংশ ৫ আগষ্ট ২০২৪ এর পর থেকে আকাশের নেতৃত্বে আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে প্রশাসনকে সহযোগিতা করে আসছে। তারা দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ছাত্রদের এই ধারা যেন অব্যাহত থাকে।

বিজ্ঞাপন

পড়ুন : উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন