গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আলাউদ্দিন জানান, নিহতরা হলেন নরসিংদীর মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. অলি উল্লাহ (৪০) এবং ময়মনসিংহের তারাকান্দা এলাকার শুক্কুর আলীর ছেলে মোঃ মোতালিব (৩৫)। আহতরা হলেন সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের চার বছর বয়সী শিশু তামিম।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আহত তিনজনকে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে
দেখুন: দেশের গানের টানে বিলেত থেকে ঢাকায় রাজা-রুবাইয়েত
ইম/


