গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয়া দশমীতে একটি ইঞ্জিন চালিত নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে কালিয়াকৈর তুরাগ নদীতে বিজয়া দশমী চলাকালীন সময়ে একটি শ্যালু নৌকা অন্য একটি নৌকার সাথে ধাক্কা লেগে শিশুসহ একটি ইঞ্জিন চালিত নৌকা উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় শিশুসহ ১৮/২০ জনের মতোন লোক ছিল। অন্যরা সবাই সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও দুই শিশু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুরা হল তন্ময় ও অঙ্কিতা। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলা দক্ষিণ হিজলতলী গ্রামে।
শিশু দুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। ১৭ ঘন্টা পরে আজ সকাল সাড়ে দশটার দিকে অংকিতা মনি দাসের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
অন্য শিশুটির হদিস না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ।
পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে
দেখুন: দেশের গানের টানে বিলেত থেকে ঢাকায় রাজা-রুবাইয়েত
ইম/


