34.4 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৬:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেলেন রূপগঞ্জের অর্থোপেডিক বিশেষজ্ঞ নেয়ামুল হাসান

আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেলেন রূপগঞ্জের উত্তর ব্রাহ্মণখালীর বাসিন্দা অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক নেয়ামুল হাসান।

অর্থোপেডিক চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও জটিল সার্জারিতে দক্ষতায় বিশেষ স্বীকৃতি হিসেবে রূপগঞ্জের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নেয়ামুল হাসান এমন সম্মাননা পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশ আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি কোর্স আয়োজিত প্রথম বাংলাদেশ-নেপাল আর্থ্রোপ্লাস্টি কর্মশালা ও সিএমই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি এ সম্মাননা অর্জন করেন।

রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশ-বিদেশের খ্যাতনামা অর্থোপেডিক বিশেষজ্ঞরা অংশ নেন। কর্মশালায় আধুনিক আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি সার্জারির কৌশল, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্স পরিচালক ডা. পারভেজ আহসান। আন্তর্জাতিক অনুষদে ছিলেন নেপালের বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন বাবু মারাহাট্টা ও ডা. প্রবীণ নেপাল।

ডা. নেয়ামুল হাসান বলেন, “চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা। এ ধরনের কর্মশালা চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে সমৃদ্ধ করে। আমি চেষ্টা করছি রোগীদের আরও উন্নত সেবা দিতে।

বিজ্ঞাপন

পড়ুন :ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জের আয়োজনে শীতলক্ষ্যা ভ্রমণ ও দূষণ প্রতিরোধে আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন