বিজ্ঞাপন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি মদসহ ১জন গ্রেপ্তার

যশোরের শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২৭ বোতল বিদেশি মদসহ নাজমুল ইসলাম নয়ন (৩৫) নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোরের সদস্যরা। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে নয়ন কে গ্রেপ্তার করা হয় এসময় তার হেফাজত থেকে ২৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃত নাজমুল ইসলাম নয়ন যশোর শহরের বেজপাড়া এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল শুক্রবার সন্ধা ৬ টার দিকে যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি মবিল ব্যাটারির দোকানে অভিযান চালিয়ে নাজমুল ইসলাম নয়ন নামে একজন বিদেশি মদ বিক্রেতা গ্রেপ্তার করা হয় ।

এসময় নয়নের দোকানের ভিতরে বিশেষ ভাবে রক্ষিত ২৬.৫ লিটার সমপরিমাণ ২৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

বিদেশি মদ উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেপ্তার নাজমুল ইসলাম নয়নের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাজমুল ইসলাম নয়ন কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন :যশোরে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছুরিকাঘাতে হালিম ও মোশাররফ নামে দুই ভাই আহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন