বিজ্ঞাপন

ফের হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজ ফের দখলে নিয়েছে হ্যাকাররা। এর আগে পেজটি হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে প্রথমবার হ্যাকড হওয়ার পর বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণ ফিরে পায় ব্যাংক কর্তৃপক্ষ। তবে একই দিন রাত সাড়ে ৮টার দিকে আবারও হ্যাকার গ্রুপ পেজটির নিয়ন্ত্রণ নেয়।

প্রথম হামলা: ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা প্রকাশ করে।

নিজেদের পরিচয় দিতে তারা ‌‘MS 47OX’ নাম ব্যবহার করে জানায়, শিগগির ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালানো হবে। এসময় মূল পেজ ঠিক রেখে তারা চারটি স্ট্যাটাস দেয়— ‘Page Hacked?’, ‘Hello Dear Islami Bank so-called experts’, ‘MS 47OX’ এবং একটি রিল।

নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিছুটা বেগ পোহাতে হলেও আইটি টিম বিশেষ প্রচেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণ ফিরে পায়। তখন পেজ স্বাভাবিক অবস্থায় ছিল।

পুনরায় হ্যাকড
তবে রাত সাড়ে ৮টার দিকে ফের পেজটি হ্যাকড হলে ওই কর্মকর্তা বলেন, ‘ফেসবুক পেজ হ্যাকের বিষয়টি সত্য। আমাদের আইটি বিভাগ শুরু থেকেই কাজ করছে। বিকেলে নিয়ন্ত্রণ ফিরে পেলেও এখন আবার হ্যাকড হয়েছে। নিয়ন্ত্রণ ফেরাতে পুনরায় কাজ শুরু করেছে টিম।’

বিজ্ঞাপন

পড়ুন : ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ফিরে পেল কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন