দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রাম বেলে ঘাট এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি দল।
অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী কাদের সরদার (৩০) কে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে জব্দ করা মাদক ও আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশ নেন।
নৌবাহিনী সূত্র জানায়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন: ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস
দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?
ইম/


