26.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২২:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আইনজীবী ফোরামের মতবিনিময় সভা

পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা ইউনিট সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা ইউনিটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এ্যাড. নিজাম উদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এলিজা জামান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড. আবুল কালাম আকন, এ্যাড. সৈয়দ সাব্বির আহমেদ, প্রেসক্লাব সভাপতি এ্যাড. এস এম রেজাউল ইসলাম শামীম, এ্যাড. ওয়াহিদ হাসান বাবুসহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।

‎সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং আগামী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আইনজীবী ফোরামের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. আকরাম আলী মোল্লা।

বিজ্ঞাপন

পড়ুন: সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭ : রোড সেফটি

দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন