23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৪১ জন মন্ত্রী-এমপিদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

আওয়ামী লীগ সরকারের ১৮ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী,এমপিসহ ৪১ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনজন পরিচালকের নেতৃত্বে পৃথক তিনটি টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে।  

দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়া সাবেক মন্ত্রীদের মধ্যে যাদের নাম রয়েছে- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের। এছাড়া সাবেক মন্ত্রীদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ, চৌধুরী ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শাজাহান খান, হাছান মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনুর নামও রয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন