রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে আকস্মিক ঝড় ও প্রবল বৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের তথ্যে জানা গিয়েছে সকাল ৮টার পর হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়।
অল্প সময়ের ব্যবধানে ওই ঝড়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কুতুব, খামার মোহনা ও চরাঞ্চলের কয়েকটি গ্রামসহ নোহালী ইউনিয়নের খলিশাকুড়ি এবং ডাঙ্গারহাট এলাকায় গাছপালা উপড়ে পড়ে এতে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি ও ফসলের ক্ষেত।
ক্ষতিগ্রস্ত সেই সকল কৃষকরা জানান, বোরো ধান ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক পরিবার ঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে ইতিমধ্যেই শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের বাড়িঘর সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন |
ইম/


