১৩/০২/২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যশোরে গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা


যশোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারী কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের (ডিএনসি) সদস্যরা। রোববার (৫ অক্টোবর) বিকালে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল এলাকায় এই অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তারকৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামের কারিকর পাড়ার হেকমত আলীর ছেলে গাসান গাজী, মৃত আমজাদ বিশ্বাসের শিমুল বিশ্বাস ও একই গ্রামের সরদার পাড়ার ইকবাল হোসেনের ছেলে রাব্বি হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল রোববার বিকাল ৪টার দিকে সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামের কারিকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান গাজী কে ৫০ গ্রাম গাজা ও শিমুল বিশ্বাস কে ৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফেজা খাতুনের প্রসিকিউশনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ মোবাইল কোর্ট পরিচালনা করে হাসান আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করেন এবং অপর একটি মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন গ্রেপ্তার শিমুল বিশ্বাস কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে সাড়াপোল এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রাব্বি হোসেন (২৩) নামে আরও এক যুবক কে গ্রেপ্তার করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডালিয়া নওশিন লুবনা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন