23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শার্শা সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

যশোরের শার্শা গোগা সীমান্তের ওপারে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশী নাগরিক মোর্শেদ মন্ডল কে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।৫ অক্টোবর বিকালে তেতুলবাড়িয়া ক্যাম্পে আটক হয় মোর্শেদ মন্ডল।

৬ অক্টোবর ২ টার দিকে গোগা ক্যাম্পের সুবেদার মোঃ তরিকুল ইসলাম নেতৃত্বে ৫ সদস্য ও বিএসএফ এর তেতুলবাড়িয়া ক্যাম্পে এসি প্রবীণ চন্দ্র এর নেতৃত্বে ৫ সদস্য টিম সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার হতে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেতুলবাড়িয়া নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত করেন।

পরে আলোচনার মাধ্যমে আটক মোর্শেদ মন্ডল (৫৫), পিতাঃ হায়দার মন্ডল, গ্রাম-বাগাছড়া, থানাঃ শার্শা জেলা-যশোর কে জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই শেষে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

গোগা বিজিবির সুবেদার তরিকুল ইসলাম জানান,বিএসএফের দেওয়া বাংলাদেশীকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

পড়ুন : বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে বাস তল্লাশীকে কেন্দ্র করে ড্রাইভার কে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন