বিজ্ঞাপন

কেডিএ’র লিফলেটে মুজিববর্ষের লোগো, যা বললেন চেয়ারম্যান


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে লিফলেট বিতরণকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেডিএ’র বিতরণ করা লিফলেটে মুজিববর্ষের লোগো থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অনেকেই। সোমবার (৬ অক্টোবর) সকালে খুলনা শিল্পকলা একাডেমীতে ‌আয়োজিত বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে কেডিএ আয়োজিত অনুষ্ঠানে সকল অতিথি ও আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয় মুজিব লোগো সম্বলিত লিফলেট। কেডিএর এমন কার্যক্রমে ক্ষিপ্ত হয়েছেন উপস্থিত অনেকেই। প্রতিবাদ করেছেন সভাস্থলেই। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণ-অভ্যুত্থানের চেতনাকে অসম্মান করেছে বলে জানিয়েছেন অনেকেই। একই সঙ্গে এর সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, বিষয়টি দেখার পর আমি ফেসবুকে প্রতিক্রিয়া শেয়ার করেছি। গণ-অভ্যুত্থানের ১৪ মাস পরে এসেও এধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এখানে মর্মাহত। আমি কেডিএ’র চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বললেন এটা একটি ভুল। কিন্তু এধরনের ভুল কীভাবে হয়? আমরা মনে করছি এটি একটি পরিকল্পিত ঘটনা, এটার তদন্ত হোক। এটা কি ভুল নাকি পরিকল্পিত তদন্ত চাচ্ছি। আর এর সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক এটাই চাই।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন বলেন, বিশ্ববসতি দিবস উপলক্ষ্যে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছি। সেমিনার স্থলেও আমরা লিফলেট বিতরণ করেছি। অনেক লিফলেট বিতরণ করতে গিয়ে পুরোনো কিছু লিফলেট বিতরণ করা হয়ে গেছে, যেটা ভুলবশত। এর জন্য আমরা ক্ষমা প্রার্থনা করেছি। লিফলেটগুলো পুন:সংগ্রহ করে এগুলো ধ্বংস করেছি।

তিনি বলেন, এই কার্যক্রমের জন্য আমি খতিয়ে দেখেছি, একেবারে ভুলবশত কিছু পুরোনো লিফলেট এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। যেটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র‍্যালি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন