০১/০৩/২০২৬, ২১:২৬ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এক ঘণ্টা পর লিফট থেকে উদ্ধার অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

দীর্ঘ এক ঘণ্টা লিফটে আটকা পড়েছিলেন শোবিজ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফট খুলে উদ্ধার করা হয় তাকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় ঘটা এ ঘটনার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ভয়াবহ এ অভিজ্ঞতার কথা জানিয়েছেন নীলাঞ্জনা নীলা। ভিডিওতে তিনি নিজেই আটকে পড়ার দৃশ্য দেখিয়েছেন। মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করে রেখেছিলেন তিনি।

অভিনেত্রীর ভিডিওতে দেখা যায়, লিফটে আটকে পড়ার পর কোন পরিস্থিতিতে রয়েছেন, কেমন আছেন―সবই জানিয়েছেন। কোনো ভয় বা আতঙ্ক সৃষ্টি যেন না হয়, এ কারণে কথা বলছিলেন। আবার ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি পান করতেও দেখা গেছে তাকে।

এরপর উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লিফটের দরজা কিছুটা ফাঁক করে রাখেন। যাতে শ্বাস নিতে সমস্যা না হয় নীলাঞ্জনা নীলার। তারপর প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করে লিফট থেকে উদ্ধার করা হয় তাকে।

এ অভিনেত্রীর লিফটে আটকে পড়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তা করছিলেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষরা। তবে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের আন্তরিক সহযোগিতায় তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মৌকে দেখে পালিয়ে যান পরীমণি, আর ফেরেননি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন