বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জয়পুরহাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫১ কেজি কষ্টিপাথর উদ্ধার

জয়পুরহাট সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল কয়া বিওপি এলাকার ভূইডোবা নামক স্থানে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাথরটি পাওয়া যায়। উদ্ধার হওয়া এই কষ্টিপাথরের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘবদ্ধ চোরাকারবারি চক্রটি বিদেশে পাচারের জন্যই সীমান্ত এলাকায় পাথরটি মজুত করেছিল। পরে নওগাঁর বদলগাছীস্থ পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করিয়ে পাথরটির সত্যতা যাচাই ও সনদ সংগ্রহ করা হয়।

পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক এই সম্পদটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : সাইকেলে ভর দিয়ে ৮০ বছরের হযরত আলীর পথচলা, খাবার জোগাতে চলছে সংগ্রাম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন