২১/০২/২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশের ২৫ জেলার ডিসি প্রত্যাহার

দেশের ২৫টি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। আজ মঙ্গলবার (২০ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৭ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। জেলাগুলো হলো- ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।

এছাড়াও, পৃথক আরেক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মো. শিমুল আখতার স্বাক্ষর করেছেন। এতে আটটি জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। জেলাগুলো হলো- ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট এবং চাঁদপুর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন