চাঁদপুরে বাঁক রাস্তায় চলাচলকারী লক্কর ঝক্কর জৈনপুর বাস খাঁদে পড়ে ১১ জন আহত হয়েছে।
৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে মতলব-গৌরীপুর সড়কের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মতলবের এই রাস্তাগুলোতে নেই চলাচলের ফুটাফাট। তার ওপর ভয়ানক বাঁক হওয়ায় মোড়গুলোতে এপাশের বাস ওপাশ থেকে দেখা যায় না। এতে ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় পথচারীসহ ছোট যানবাহন চলাচলকারীদের। তারমধ্যে প্রায়ই এসব যৌনপুরী বাস রাস্তার ওপরেই পার্কিং রাখতে হয় কর্তৃপক্ষের। সব মিলিয়ে এ রুটে এই বাস চলাচল করে এবারসহ কয়দিন পর পরই বেশ কয়েকবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটিয়েছে।এসব জৈনপুরী বাস বন্ধের দাবী জানাচ্ছি।
আল আমিন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, জৈনপুর এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ১১ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। ঘটনার সাথে সাথে চালক ও হেলপার বাস রেখেই দৌড়ে পালিয়ে গেছে। আহতরা যে যার মতো করে ছোট যানবাহনে উঠে চিকিৎসা নিতে চলে গেছে।
ক’দিন পর পর এমন দুর্ঘটনা এবং অদক্ষ চালক ও হেলপার বিষয়ে জৈনপুর এক্সপ্রেস কর্তৃপক্ষের কেউই কোন বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার (ভারপ্রাপ্ত) মো: ইউসুফ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছেছি। তবে বাস এখনও খাদেই পরে রয়েছে। উদ্ধার কার্যক্রম চলাচল অব্যাহত রয়েছে।
পড়ুন : চাঁদপুরে মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু


