১৮/০২/২০২৬, ১৮:৪৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৮:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বৈরি আবহাওয়া উপেক্ষা করে মঠবাড়িয়ায় বিএনপির জনসমাবেশে ঢল


পিরোজপুর মঠবাড়িয়া উপজেলায় বৈরি আবহাওয়া ও প্রবল বৃষ্টির মধ্যেও ঢল নেমেছিল জনতার। প্রিয় নেতার আহ্বানে সাড়া দিতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন হাজারো মানুষ। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য জনসমাবেশ, যার আয়োজক ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

সমাবেশটির মূল লক্ষ্য ছিল— ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির উদ্দেশে যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেছিলেন, তা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্নবায়ন করা।

সভায় সভাপতিত্ব করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

প্রধান বক্তার আসনে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাবা এলিজা জামান, যুগ্ম-আহ্বায়ক, পিরোজপুর জেলা বিএনপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

বক্তারা  বলেন, “তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং জাতির ভবিষ্যৎ পুনর্গঠনের নকশা। এই দফাগুলো বাস্তবায়িত হলে গণতন্ত্রের শেকড় আবারও প্রোথিত হবে জনগণের হাতে, রাষ্ট্র ফিরে পাবে ন্যায় ও নীতির ভিত্তি।”

সমাবেশস্থলজুড়ে ছিল দেশপ্রেমে উদ্বেলিত স্লোগান, । মঞ্চে ও মাঠে উচ্ছ্বাস, প্রত্যাশা ও পরিবর্তনের অঙ্গীকারে ভরপুর এই সমাবেশ প্রমাণ করেছে— মঠবাড়িয়ার মানুষ এখনো গণতন্ত্র, অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্নে দৃঢ়প্রতিজ্ঞ।

পড়ুন : বিশ্ব শিক্ষক দিবসে পিরোজপুরে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন