০২/০৩/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উপসচিবের সাথে দুর্ব্যবহারের অভিযোগ, বদলি হলেন চিকিৎসক দম্পতি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা ও তার স্ত্রী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়কে বদলী করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়েছে।

এরমধ্যে ডা. কিশলয় সাহাকে পটুয়াখালীর কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক কর্মকর্তা ও ডা. অদিতি রায়কে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া ও হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, ডা. কিশলয় সাহা ও ডা. অদিতি রায়ের বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবিবের সাথে মুঠোফোন কলে অশোভন আচরণ এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজ দেওয়ার অভিযোগে উঠে। এই ঘটনায় গত ২ সেপ্টেম্বর এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারণ দর্শানোর নোটিশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান।

স্বাস্থ্য বিভাগ ও অভিযোগ সূত্রে জানা যায়, ডা. কিশলয় সাহার স্ত্রী ডা. অদিতি রায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত আছে। আর ডা. কিশলয় সাহা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ছিলেন। গত প্রায় ১/২ মাস আগে শায়েস্তাগঞ্জ উপজেলা কর্মকর্তা ডা. অদিতি রায়কে স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবির মুঠোফোনে কল দেন বহির্বিভাগ সেবা কার্যক্রমের প্রশাসনিক অনুমোদন প্রদানের প্রস্তাবের বিষয়ে কথা বলার জন্য।

মুঠোফোন কল রিসিভ করেননি ডা. অদিতি। ডা. অদিতি ফোন কল রিসিভ না করায় নিজ পরিচয় উল্লেখ করে কলব্যাক করার অনুরোধ জানিয়ে মেসেজ পাঠান উপসচিব। কিন্তু ওই নারী চিকিৎসক উপসচিবের মেসেজ দেখার পরও কলব্যাক করেননি।

পরে স্ত্রীকে পাঠানো ওই ম্যাসেজ দেখে উপসচিবকে ব্যাক কল দেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মরত থাকা ডা. কিশলয় সাহা। তিনি উপসচিবের সাথে মুঠোফোনে অশোভন আচরণ করেন এবং ঔদ্ধত্যপূর্ণ মেসেজে পাঠান।

এই ঘটনায় ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে চাকরি বিধিমালায় অসদাচরণ করার অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ এর দায়ে অভিযুক্ত করে এবং কেন তাদের উক্ত বিধিমালার অধীনে চাকরি হতে বরখাস্তকরণ অথবা অন্য কোনো যথোপযুক্ত দন্ড প্রদান করা হবে না, সে বিষয়ে পৃথক ভাবে নোটিশ প্রদান করে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এই বিষয়ে জানতে ডা. কিশলয় সাহার মুঠোফোনে কল দিলে তিনি বদলির বিষয়টি স্বীকার করেন। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ভাইকে বাঁচাতে বোনের পানিতে ঝাঁপ, প্রাণ গেল দুজনের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন