33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তোড়জোর সংস্কারেও হয়নি কাজ, উপদেষ্টা পরিদর্শনে মহাসড়কে ১৫ কিলোমিটার যানযট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ সড়ক পরিবহন উপদেষ্টা পরিদর্শনে আগে ১৫ কিলোমিটার দীর্ঘ যানযট দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত এই যানযটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ১০টায় ট্রেন যোগে ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করবেন সড়ক উপদেষ্টা সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান। হাইওয়ে পুলিশের দাবি, এক পাশে মালামাল রেখে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে এই যানযট দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এ অবস্থায় ধরে সংস্কার না করায় আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে মহাসড়কের এ অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর সময় লাগে ৪-৬ ঘণ্টা।

অবস্থায় এই প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে আসছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান। তাই গত রোববার থেকে সড়কের খানাখন্দের ভরাট শুরু করা হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ফলে গেল তিন দিন ধরে তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে মহাসড়কে। বুধবার সকাল থেকে তীব্র যানযট তৈরি হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গতকাল দিবাগত মধ্যরাত থেকে যানজট আরও তীব্র হয়েছে। মূলত সড়কের দূরাবস্থার কারণে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। হাইওয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

পড়ুন : উপসচিবের সাথে দুর্ব্যবহারের অভিযোগ, বদলি হলেন চিকিৎসক দম্পতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন