১২/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে বোনের ছেলেকে বিয়ে করলেন খালা


চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম সকদী গ্রামে বোনের ছেলেকে খালা বিয়ে করায় এলাকায় মিশ্র পতিক্রীয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য চলছে। ৩ অক্টোবর শুক্রবার গোপনে এ ঘটনা ঘটলেও তা ৮ অক্টোবর মঙ্গলবার জানাজানি হয়।

জানা যায়, পশ্চিম সকদী গ্রামের জুয়ার বাড়ির মোস্তফার মেয়ে খাদিজার সাথে একই বাড়ির চাচাতো বোনের ছেলে ফরিদগঞ্জের খাড়খাদিয়া গ্রামের ওয়াপদা অফিস সংলগ্ন হুতার বাড়ির কালুর ছেলে প্রবাসী আহাদের বিয়ে হয়। বিয়ের পর আহাদ স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে ছেলের মা নিজের চাচাতো বোনকে ছেলের বউ হিসেবে দেখে অজ্ঞান হয়ে পড়েন। এ নিয়ে মেয়ের বাবার বাড়ি ও ছেলের বাড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি সূত্র জানায়, খাদিজা প্রেমের সুবাদে ঘর ছেড়ে চলে যায় একই এলাকার এক ছেলের সাথে। সেখান থেকে এনে তাকে অন্যত্র বিয়ে দেয়া হয়। সেখানে খাদিজা ১ সন্তানের মা হয়। কোনো একসময় আহাদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিলো। আহাদ প্রবাস থেকে দেশে আসবে এ খবর শুনে খাদিজার মা হালিমা বেগম মেয়েকে ২য় বিয়ের বরের থেকে তালাক দিয়ে নিয়ে আসে। আহাদ দেশে আসলে খাদিজার মায়ের সহযোগিতায় আহাদ তার সম্পর্কীয় খালাকে গোপনে বিয়ে করে।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, মোস্তফার স্ত্রী হালিমা বেগম তার মেয়েকে ভাগ্নে আহাদের সাথে বিয়ে দেয়। খাদিজার আগের স্বামীর সংসার ভেঙ্গে এনে এ বিয়ে দেয়া হয়েছে। আহাদের বিদেশি টাকা দেখে মা মেয়েকে ভাগ্নের সাথে বিয়ে দেয়। এমনকি সে মেয়েকে দিয়ে কাবিন-ব্যবসা শুরু করে দিয়েছে। তাদের বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে ছেলের পরিবার বলেন, আমরা এ বিয়ে মানি না। তাদের বিচার হওয়া উচিত।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মুনসুর খান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে এমন কিছু হয়ে থাকলে এটা একটা অন্যায় কাজ হয়েছে এবং এর বিচার হতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন