সাফল্য উদযাপনে উইন্ডি অ্যাপারেলস লিমিটেডের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব

0
105
বিজ্ঞাপন

সাফল্য উদযাপন ও কর্মীদের মাঝে আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের মতো এবারও বাৎসরিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে উইন্ডি অ্যাপারেলস লিমিটেড।

১১ থেকে ১৪ আগস্ট কক্সবাজারের কক্স টুডে হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পীদের পরিবেশনা, ডিজে শো ও ব্র্যান্ড শো। পাশাপাশি ছেলেদের ফুটবল এবং মেয়েদের হাড়িভাঙা ও বালিশ খেলার আয়োজনও ছিল।

উইন্ডি অ্যাপারেল লিমিটেডের সিওও মো. ইসরাফিল তালুকদার বলেন, কাজের মান ও প্রতিষ্ঠানের স্বার্থে কোনো ধরনের আপস না করে এগিয়ে যাচ্ছে উইন্ডি অ্যাপারেলস লিমিটেড।

অন্যদিকে, প্রতিষ্ঠানের এমডি মেজবাহ উদ্দিন খান বলেন, কোভিডসহ নানা সংকট মোকাবিলা করে প্রতিষ্ঠানটি সাফল্যের পথে এগিয়েছে। আগামী ৫ বছরের মধ্যে ৩০,০০০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করা এবং বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থান উইন্ডি অ্যাপারেলস লিমিটেডের মাধ্যমে আরো শক্তিশালী অবস্থান করাই আমার লক্ষ্য।

সুতোয় সুতোয় স্বপ্ন বুনে,
গুণগত মানে ভরসা জাগায় বিশ্বের মনে
এই প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় উইন্ডি অ্যাপারেলস লিমিটেডের এবারের আয়োজন।

পড়ুন: হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.