“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই শ্লোগান নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এবং জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় পটুয়াখালী জেলায় অনুর্ধ্ব -১৫ বালক ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় সদর উপজেলা দল মির্জাগঞ্জ উপজেলা দলকে ৮-৭ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বৃহস্পতিবার ৯অক্টোবর বিকেলে ডিসি স্কয়ার মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব -১৫ বালক ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান ঊর্মি, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।
নির্ধারিত খেলায় ১-১ গোলে সমতা থাকার কারনে খেলা ট্রাইবেকারে যায়। ট্রাইবেকারে উভয়দল ৩-৩গোলে সমতা আনে। পরে সাডেন্ড গোলে পটুয়াখালী সদর উপজেলা দল মোট ৮-৭ গোলে মির্জাগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এবং জেলা ক্রীড়া অফির এর ব্যবস্থাপনায় পটুয়াখালী জেলায় অনুর্ধ্ব-১৫ বালক ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় পটুয়াখালী জেলা ৮টি উপজেলা দল থেকে মোট ৪০ জন খেলোয়াড় বাছাই করে তাদের প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান।
পড়ুন : পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


